BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

আজ ২৭ সেপ্টেম্বর শনিবার  দি কুষ্টিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আজ শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। এ নির্বাচনে ১২টি পদের বিপরীতে ২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটগ্রহণ শুরুর পর থেকেই প্রার্থী ও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। চেম্বার ভবন ও আশপাশের এলাকা ব্যানার ও ফেস্টুনে সজ্জিত করা হয়েছে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছেন।

চেম্বার সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ভোটার তালিকায় নাম রয়েছে মোট ১ হাজার ৮৯৯ জন ব্যবসায়ীর। তারা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দুই বছরের (২০২৫-২০২৭) জন্য চেম্বারের নেতৃত্ব বেছে নেবেন। এরই মধ্যে ‘বি’ গ্রুপে পরিচালক পদে ৬ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে ‘এ’ গ্রুপে ১২টি পদের জন্য লড়ছেন ২১ প্রার্থী। এর মধ্যে একটি গ্রুপ প্যানেল ভিত্তিক প্রার্থী হয়েছেন এবং ৯ জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ গ্রুপে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— মাহবুবুর রহমান টিপু, মুক্তারুজ্জামান চৌধুরী মুরাদ, শফি উদ্দিন, লিটন উজ জামান, হাজী রবিউর রহমান, ইঞ্জি. শাহাবুদ্দীন, আল আমিন রানা, জিহাদুজ্জামান, মঞ্জুরুল হাসান, উত্তম সাহা, শহীদ মুসা মনজু, মামুনুর রশিদ, এস এম আলমগীর আলম, ফুহাদ রেজা ফাহিম, হামিদুর রহমান, খন্দকার জিয়াদুল হক, প্রকৌশলী সাইফুল আলম মারুফ, মিজানুর রহমান, হাজী মেজবার রহমান, ইমরান হোসাইন ও আক্তারুজ্জামান।

প্রার্থীরা ব্যবসায়ীদের বিভিন্ন দাবি-দাওয়া ও উন্নয়নের অঙ্গীকার করেছেন। স্থানীয় ব্যবসায়ী মহল আশা করছে, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে আসবে, যারা কুষ্টিয়ার ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.