BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

অদ্য ১২ অক্টোবর ২০২৫ তারিখে কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়।

সকাল ১০.০০ ঘটিকায় শুরু হওয়া এ পরীক্ষায় এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) পদে এবং কনস্টেবল/নায়েক হতে এএসআই (নিঃ) পদে উন্নীত হওয়ার জন্য পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

পরীক্ষার ধাপগুলোর মধ্যে ছিল প্যারেড, চাকরির খতিয়ান বিশ্লেষণ ও সাক্ষাৎকার। এসব ধাপের মাধ্যমে পদোন্নতির যোগ্যতা যাচাই করা হয়।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা গ্রহণ করেন জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, কুষ্টিয়া। এ সময় পরীক্ষা বোর্ডের অন্যান্য সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান বলেন,

বিভাগীয় পদোন্নতি পরীক্ষার মাধ্যমে যোগ্য ও কর্মদক্ষ কর্মকর্তারা তাদের মেধা ও কর্মনিষ্ঠার স্বীকৃতি পান। পুলিশের সেবার মান বাড়াতে এমন মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.