নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা এবং সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ কুষ্টিয়ায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় শহরের কাস্টমস মোড় থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমির আবদুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি পদপ্রার্থী আমীর হামজা, শহর জামায়াতের আমির এনামুল হকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজও জুলাই সনদ ঘোষণা করা হয়নি।” তারা পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতির কার্যকারিতা তুলে ধরে বলেন, “উন্নত দেশগুলো এ ব্যবস্থায় এগিয়ে গেছে, কিন্তু আমরা ৫৫ বছর ধরে যে পদ্ধতি অনুসরণ করছি, তা আমাদের স্বৈরশাসন ও ফ্যাসিবাদ উপহার দিয়েছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, গ্রুপিং, হানাহানি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকেও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ করেন।
বিডিবাএন২৪/আরডি
- সুপারস্টার গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করলেন কামরুজ্জামান নিলু
বিডি বাংলা নিউজ ২৪ ডেস্ক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সুপারস্টার গ্রুপ (এসএসজি)-এর হোম অ্যাপ্লায়েন্স বিভাগে জেনারেল ম্যানেজার (সেলস) হিসেবে যোগদান করেছেন প্রথিতযশা বিক্রয় ও বিপণন পেশাজীবী এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)।ঝিনাইদহ সদর উপজেলার ইসলাম নগর (ভগবান নগর) গ্রামের ঐতিহ্যবাহী… Read more: সুপারস্টার গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করলেন কামরুজ্জামান নিলু - জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী আদর্শ প্রচারের অন্যতম প্রধান ফ্রন্ট ‘জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘যুগ্ম মহাসচিব’ পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও তরুণ রাজনীতিক সাজ্জাদুল… Read more: জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ - ভূমিকম্পে কেঁপে উঠল দেশ
দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্য… Read more: ভূমিকম্পে কেঁপে উঠল দেশ - চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ চট্টগ্রাম-কক্সবাজার সড়ককে ৪ লেন থেকে ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারের চকরিয়ায় আয়োজিত জনসভায় বক্তব্যকালে এই ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ ২৫ বছরে… Read more: চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর - লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত
বিডি বাংলা নিউজ ২৪ ঢাকা, ২ জুন: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩, বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন-২০২৬ গত ১ জুন রাজধানীর বনানী শেরাটন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত লায়ন্স নেতৃবৃন্দ, সদস্য ও… Read more: লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩ বাংলাদেশের ৬ষ্ঠ বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত



