নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করা এবং সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আজ কুষ্টিয়ায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেল ৩টায় শহরের কাস্টমস মোড় থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিনের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়।
স্মারকলিপি পেশের সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবুল হাশেম, জেলা নায়েবে আমির আবদুল গফুর, জেলা সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দ্দার, কুষ্টিয়া-৩ সদর আসনের এমপি পদপ্রার্থী আমীর হামজা, শহর জামায়াতের আমির এনামুল হকসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, “২৪ সালের গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজও জুলাই সনদ ঘোষণা করা হয়নি।” তারা পৃথিবীর অধিকাংশ গণতান্ত্রিক দেশে পিআর পদ্ধতির কার্যকারিতা তুলে ধরে বলেন, “উন্নত দেশগুলো এ ব্যবস্থায় এগিয়ে গেছে, কিন্তু আমরা ৫৫ বছর ধরে যে পদ্ধতি অনুসরণ করছি, তা আমাদের স্বৈরশাসন ও ফ্যাসিবাদ উপহার দিয়েছে।”
নেতৃবৃন্দ আরও বলেন, গ্রুপিং, হানাহানি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে পিআর পদ্ধতি বাস্তবায়ন এখন সময়ের দাবি। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকেও জনগণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগ করেন।
বিডিবাএন২৪/আরডি
- নারীর নেতৃত্বে অগ্রযাত্রা উদযাপনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করেছে জেসিআই বাংলাদেশ
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪ জেসিআই বাংলাদেশ আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে “অপরাজিতার অগ্রযাত্রা” শীর্ষক এক অনুপ্রেরণামূলক আয়োজনের মাধ্যমে নারীর শক্তি, সক্ষমতা ও নেতৃত্বকে উদযাপন করেছে। ১১ মার্চ ২০২৬ তারিখ বিকাল ৪:০০টা থেকে ৭:৩০টা পর্যন্ত বারিধারা, ঢাকা’র Ascott… Read more: নারীর নেতৃত্বে অগ্রযাত্রা উদযাপনে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালন করেছে জেসিআই বাংলাদেশ - জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর বৃহত্তর স্বেচ্ছাসেবী সংগঠন জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) রাজধানীর খামারবাড়ি ফার্মগেটে অবস্থিত Krishibid Institution Bangladesh (কেআইবি) কনভেনশন হল… Read more: জিয়া সাইবার ফোর্সের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সদাশিবপুর গ্রামের মো. নাছির শেখ নামে এক প্রবাসীর বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছে প্রবাসীর পরিবার সহ একাধিক বাসিন্দারা। প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার… Read more: প্রবাসীর চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে - জেসিআই ঢাকা পায়োনিয়ার-এর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে এস এম নূরুন নবী হাসানের অভিষেক
নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪ ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ — গত মঙ্গলবার রাজধানীর ক্লাব নটরডেমিয়ানে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা পায়োনিয়ার-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য এই আয়োজনের মাধ্যমে সংগঠনটির ২০২৬ মেয়াদের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে।… Read more: জেসিআই ঢাকা পায়োনিয়ার-এর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে এস এম নূরুন নবী হাসানের অভিষেক - সাইবার রাজনীতিতে নারী নেতৃত্বের চমক: জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হলেন ইসরাত খানম
প্রতিবেদক: এস.এম.রিয়াদুল ইসলাম ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী রাজনীতিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বড় ধরনের সাংগঠনিক রদবদল করেছে জিয়া সাইবার ফোর্স। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে নারী নেতৃত্বকে প্রাধান্য দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে গুলশান… Read more: সাইবার রাজনীতিতে নারী নেতৃত্বের চমক: জিয়া সাইবার ফোর্সের সহ-সভাপতি হলেন ইসরাত খানম



