BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জিয়াউর রহমানের সমাধিতে জিয়া সাইবার ফোর্সের পুষ্পস্তবক অর্পণ

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সর্ববৃহৎ অনলাইন ও অফলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন “জিয়া সাইবার ফোর্স” এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে আজ দিনের প্রথম প্রহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দের পাশাপাশি উপস্থিত ছিলেন ঢাকা মহানগর, ঢাকা জেলা ও বিভিন্ন থানা কমিটির অসংখ্য নেতাকর্মী।

নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি জনাব কে এম হারুন অর রশীদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মার্চেন্ট মেরিন অফিসার জনাব মিয়া মোহাম্মদ রাজিবুল ইসলাম, সহ-সম্পাদক জনাব সাজ্জাদুল আলম পলাশ প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিমের আহ্বায়ক মশিউর রহমান, সদস্য সচিব আরফান আলী রনি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজিবুল ইসলাম, ঢাকা জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ সংগঠনের শত শত নেতাকর্মী।

ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, জাতীয় পুনর্জাগরণে তাঁর অবদান এবং বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর অনন্য ভূমিকার কথা স্মরণ করেন।

তাঁরা বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর দ্বিতীয় বিপ্লব হিসেবে চিহ্নিত। এই ঐতিহাসিক দিনটি জাতির গণতান্ত্রিক চেতনার প্রতীক ও অনুপ্রেরণার উৎস হিসেবে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে জিয়া সাইবার ফোর্সের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.