নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
অদ্য ০৭ নভেম্বর ২০২৫ তারিখে কুষ্টিয়া পুলিশ লাইন্স কম্পাউন্ডে “আম্র কানন” এর শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), কুষ্টিয়া এবং জেলা পুলিশের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
“আম্র কানন” প্রতিষ্ঠার মাধ্যমে পুলিশ লাইন্স এলাকায় সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি পুলিশ সদস্যদের জন্য একটি সবুজ ও মনোরম পরিবেশ সৃষ্টির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান তাঁর বক্তব্যে বলেন—
আম্র কানন শুধু একটি ফলজ বাগান নয়, এটি আমাদের সবুজায়নের প্রতীক। এই উদ্যোগের মাধ্যমে আমরা পরিবেশ রক্ষা, সৌন্দর্য বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ বার্তা দিতে চাই। কুষ্টিয়া জেলা পুলিশ সবসময়ই সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ও পরিবেশবান্ধব সমাজ নির্মাণে কুষ্টিয়া জেলা পুলিশের এই উদ্যোগ প্রশংসনীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিডিবাএন২৪/আরডি



