BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ধানমণ্ডি ২৭ নম্বরে ককটেল বিস্ফোরণ, পুলিশের পিকআপে হামলা

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

ঢাকার ধানমণ্ডি ২৭ নম্বরে পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ধানমণ্ডি-২৭ নম্বরে মিনাবাজারের গলির পাশে হঠাৎ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে ধানমণ্ডি ৩২ নম্বর-সংলগ্ন মিরপুর সড়কে পুলিশের একটি পিকআপ ভ্যানে হামলার ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নিউমার্কেটের দিক থেকে পুলিশের একটি পিকআপ ভ্যান ও একটি মাইক্রোবাস মিরপুর সড়কে দিয়ে যাচ্ছিল। গাড়ি দুটি নিউ মডেল ডিগ্রি কলেজের বিপরীত পাশে পৌঁছালে বিক্ষোভকারীরা ইট-পাটকেল ছুড়ে। এতে দুটি গাড়িরই কাচ ভেঙে যায়। তবে এতে কেউ আহত হননি।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.