BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ার কুমারখালীতে ১৩টি অবৈধ ইটভাটা উচ্ছেদ, ভ্রাম্যমাণ আদালতের অভিযান

চয়ন আহমেদ,কুষ্টিয়া,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় অনুমোদনবিহীন ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনভর উপজেলার চরসাধিপুর ইউনিয়ন এলাকায় পরিচালিত অভিযানে মোট ১৩টি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান।
অভিযান চলাকালে ভাটাগুলোর কাঁচা ও পোড়া ইট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ইট উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও ভেঙে ফেলা হয়, যাতে ভবিষ্যতে এসব ভাটা পুনরায় চালু করতে না পারে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ২০০৬ সাল থেকেই ড্রাম চিমনি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্য করে কয়েকটি ভাটা মালিক এখনও এ ধরনের চিমনি ব্যবহার করছিলেন। বিষয়টি জানা গেলে সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে একে একে ১৩টি ভাটা উচ্ছেদ করা হয়। অবশিষ্ট অবৈধ ভাটাগুলোর বিরুদ্ধেও শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সহযোগিতায় অভিযানটি সম্পন্ন হয়।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হক বলেন, “ড্রাম চিমনি ব্যবহারকারী ভাটাগুলোকে অগ্রাধিকার দিয়ে অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটাকে আইনগত ব্যবস্থার আওতায় আনা হবে।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.