BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়া পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

অদ্য ২৫ নভেম্বর ২০২৫, সকাল ০৮:০০ ঘটিকায় কুষ্টিয়া পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডের সালামী গ্রহণ ও পরিদর্শন করেন কুষ্টিয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান মহোদয়।

প্যারেড ময়দানে মনোমুগ্ধকর ড্রিল প্রদর্শনের মাধ্যমে পুলিশ সদস্যরা তাদের শৃঙ্খলা, দক্ষতা ও পেশাদারিত্ব তুলে ধরেন। প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশের কাজে আধুনিকতা, সময়ানুবর্তিতা ও জনবান্ধব কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ প্রদান করেন।

তিনি অফিসার-ফোর্সদের উদ্দেশ্যে বলেন,
পুলিশ বাহিনীর মূল শক্তি শৃঙ্খলা, তাই তা দৃঢ়ভাবে অনুসরণ করতে হবে।
ড্রেসরুলস অনুযায়ী পোষাক পরিধান করে পেশাদার ভাবমূর্তি বজায় রাখতে হবে।
সকলকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং শারীরিক সক্ষমতা বজায় রাখতে নিয়মিত ব্যায়াম করতে হবে।
থানাসহ বিভিন্ন কর্মক্ষেত্রকে পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশের মধ্যে রাখতে হবে।
জনসাধারণের সঙ্গে সৌজন্যমূলক আচরণ, সহনশীলতা ও দ্রুত সেবা নিশ্চিত করতে হবে।

পুলিশ সুপার মহোদয় আরও বলেন, কুষ্টিয়া জেলা পুলিশ সমাজে আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে এবং এ ধারা অব্যাহত রাখতে সকলকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

উক্ত মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন
জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), কুষ্টিয়া।
প্যারেডে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

বিডিবাএন২৪/আরডি


Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.