ইসলামিক ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
চলতি রমজানে ওমরাহ পালনকারীদের নিরাপত্তা, শৃঙ্খলা ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরব কর্তৃপক্ষ। পবিত্র রমজানে মক্কার গ্র্যান্ড মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ভিড় নিয়ন্ত্রণ, যাতায়াত ও স্বাস্থ্য–নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ পরিকল্পনা নেয়া হয়েছে। খবর খালিজ টাইমসের।
কর্তৃপক্ষ জানিয়েছে, নামাজের আগে ও পরে কেন্দ্রীয় এলাকায় অতিরিক্ত ভিড় হয়। তাই নির্ধারিত পথ, সাইনবোর্ড ও নিরাপত্তা কর্মীদের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। মসজিদের প্রবেশপথে ডিজিটাল সংকেত বসানো হয়েছে-সবুজ মানে জায়গা খালি, লাল মানে পূর্ণ।
যানজট এড়াতে ব্যক্তিগত গাড়ির ওপর সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। বাস, ট্যাক্সি ও হারামাইন হাই স্পিড রেলওয়ে ব্যবহারে উৎসাহ দেয়া হয়েছে। কেন্দ্রীয় এলাকায় মোটরসাইকেল, সাইকেল ও অনুমোদনহীন যানবাহন নিষিদ্ধ।বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন মুসল্লিদের জন্য আলাদা নামাজের স্থান ও বৈদ্যুতিক কার্টের ব্যবস্থা রাখা হয়েছে। শিশুদের ঘন ভিড় এলাকায় না আনার পরামর্শ দেয়া হয়েছে।এ ছাড়া পানিশূন্যতা এড়ানো, বিশ্রাম নেয়া, অগ্নিনিরাপত্তা বিধি মানা এবং ডিজিটাল অনুমতিপত্র সংগ্রহ বাধ্যতামূলক করা হয়েছে। অস্ত্র বহন, ভিক্ষাবৃত্তি, অননুমোদিত বিক্রি ও চলাচলে বাধা সৃষ্টি কঠোরভাবে নিষিদ্ধ।
বিডিবাএন২৪/আরডি
- শজনে না লাজনা—চোখে একই, আসলে কতটা ভিন্ন?
- কুষ্টিয়ায় এডুকেয়ার আবাসিকে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, উঠছে অবহেলার অভিযোগ
- কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
- কুষ্টিয়ায় সড়ক অবরোধে বিক্ষোভ: আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস নেয়া হবে



