BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

জেসিআই বাংলাদেশের উদ্যোগে অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

জেসিআই বাংলাদেশ-এর আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মহান ভাষা শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং বর্তমান প্রজন্মের দায়িত্ব নিয়ে তাৎপর্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ২১ ফেব্রুয়ারি ২০২৬, সন্ধ্যা ৭টায়, জেসিআই বাংলাদেশ কার্যালয়ে।


আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ, ন্যাশনাল গভর্নিং বোর্ড (NGB) সদস্যবৃন্দ, লোকাল প্রেসিডেন্ট (LP) বৃন্দ, জেসিআই সিনেটরবৃন্দ এবং জেসিআই বাংলাদেশের সদস্যবৃন্দ।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন:
ফারাহ্‌ দোলন — শিক্ষক, উত্তরা বিশ্ববিদ্যালয়; পিএইচডি ফেলো, তুলনামূলক সাহিত্য বিভাগ, ইউনিভার্সিটি অফ হায়দ্রাবাদ।


তিনি ভাষা আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট, সাহিত্য ও সংস্কৃতিতে এর প্রভাব এবং বৈশ্বিক পরিসরে মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি একটি জাতির আত্মপরিচয়, সংস্কৃতি ও ইতিহাসের ধারক।


সভায় বক্তব্য প্রদানকালে ২০২৬ ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ বলেন, “১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। আজকের বাংলা ভাষার মর্যাদা ও স্বীকৃতির পেছনে ভাষা শহীদদের অবদান অপরিসীম। তাঁদের আত্মত্যাগ আমাদের জাতীয় চেতনাকে সমৃদ্ধ করেছে এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমাদের অনুপ্রাণিত করে।”


বক্তারা ভাষা আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং মাতৃভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


অনুষ্ঠানের শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।


ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণা, আমাদের অঙ্গীকার;
বাংলা হোক চেতনার শক্তি, ঐক্যের প্রতীক।

বিডিবাএন২৪/আরডি

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.