BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়লো বসতঘর

কুষ্টিয়ায় দৌলতপুর উপজেলায় মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে একটি বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের মশাউড়া গ্রামে এ ঘটনা ঘটে।খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা রবিউল ইসলামের ছেলে ইমরান হোসেন (২০) মাদক সেবনের জন্য পরিবারের কাছে টাকা দাবি করে। পরিবারের সদস্যরা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তেই আগুনে বসতঘরসহ ঘরের আসবাবপত্র পুড়ে যায়।ঘটনার সময় রবিউল ইসলাম বাড়িতে ছিলেন না।

তিনি বলেন, ‘আমি সকালে বাজারে ছিলাম। খবর পেয়ে বাড়িতে এসে দেখি আগুনে বসবাসের ঘরসহ সবকিছু পুড়ে গেছে।’

আগুন লাগানোর বিষয়ে জানতে চাইলে তিনি আর বিস্তারিত কিছু বলতে চাননি।ভেড়ামারা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে আমাদের চুলার আগুন থেকে আগুন লাগার কথা জানানো হয়েছিল। তবে পরে জানতে পারি, পরিবারের একজন ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, ওই পরিবারের এক মাদকাসক্ত ছেলে এ ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডিবাএন২৪/আরডি

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.