BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

আবারও সোনার দামে নতুন রেকর্ড

নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪

দুই দিনের ব্যবধানে আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরিতে (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৪ হাজার ৭১৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

সোমবার (২১ এপ্রিল) বাজুস মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটি চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) থেকেই নতুন এ দাম কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেট এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম পড়বে ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকা। পাশাপাশি ২১ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৬৯৬ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪১ হাজার ১৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৭৮০ টাকা।

এর আগে, সবশেষ শনিবার (১৯ এপ্রিল) ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৬৭ হাজার ৮৩৩ টাকা।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.