BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

নাহিদকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করলেন হাসনাত

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে ‘আগামীর প্রধানমন্ত্রী’ বলেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

সোমবার (২৮ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন হাসনাত। ওই পোস্টের সঙ্গে নাহিদ ইসলামের সঙ্গে বসা একটি ছবি জুড়ে জুড়ে দিয়েছেন তিনি। মূলত নাহিদ ইসলামের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এই পোস্টটি করেন হাসনাত।

হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘শুভ জন্মদিন। বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম।’

ওই পোস্টের কমেন্টে মো. বাবু নামের একজন লিখেন, ‘শুভ জন্মদিন, বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম! ভবিষ্যতে তো আপনিই হবেন আমাদের দেশ সেরা হিরো, যে এক হাতে দেশের উন্নতি আর আরেক হাতে কেক কাটবেন!’

রহমাতুল্লাহ লিখেন, ‘নাহিদ ভাইয়ের হাতে পড়লে বাংলাদেশ নিরাপদে থাকবে।’

জাহেদুল হক মানিক লিখেন, ‘জীবনের প্রতিটি পদক্ষেপ হোক নিরাপদ ও বরকতময়। শুভ জন্মদিন।’

এম নুর হাসান লিখেন, শুভ জন্মদিন জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক’।

এর আগে ২৫ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একদিন দেশের প্রধানমন্ত্রী হতে পারেন বলে মন্তব্য করেছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.