BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

একদিনের ব্যবধানে সোনার দাম আবারও বাড়ল

নিউজ ডেস্ক, বিডি বাংলা নিউজ ২৪

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এক দিনের ব্যবধানে দাম বাড়ানোর নতুন এ ঘোষণা দেওয়া হয়েছে।

দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৫ হাজার ৯৭২ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাজুস। আজ মঙ্গলবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামীকাল বুধবার থেকে নতুন দাম কার্যকর হবে।

এতে বলা হয়, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণে ৩ হাজার ৬৬২ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৯৪৮ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ১ লাখ ৬৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪৩ হাজার ১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ১৮ হাজার ৪৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গতকাল সোমবার ঘোষণা দিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ৩১০ টাকা বাড়ানো হয়। আজ থেকে এ দাম কার্যকর হয়।

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.