BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ক্ষমা চাইলেন অভিনেতা শামীম হাসান সরকার

বিনোদন ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

প্রিয়াঙ্কা প্রিয়া নামের এক শিল্পীকে গালিগালাজ, ধর্ষণের হুমকি এবং শুটিং সেটে নেশাদ্রব্য সেবনের অভিযোগ ওঠে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে। তবে সংবাদ সম্মেলনে অভিনেত্রীর সমস্ত অভিযোগ মিথ্যা বলে দাবি করেন তিনি।

এদিকে প্রিয়াঙ্কার অভিযোগের পর শামীমের বিরুদ্ধে বাজে ব্যবহারের অভিযোগ এনে সরব হন একাধিক অভিনেত্রী। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শামীমকে নিয়ে চলতে থাকে আলোচনা।

এবার নিজের ভুলের জন্য ক্ষমা চাইলেন শামীম।

বৃহস্পতিবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে অভিনয় শিল্পী সংঘের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে অভিনেতা শামীম তার শুভাকাঙ্ক্ষী এবং নারী সহকর্মী প্রিয়াঙ্কার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

‎অভিনেতা বলেন, ‘সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার সঙ্গে আমার একটা খারাপ অভিজ্ঞতা হয়। আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। গালিগালাজ করেছি। সেই ঘটনার পর প্রিয়াঙ্কার সাথে আজ দেখা হয়েছে। আমি তার কাছে দুঃখ প্রকাশ করেছি, আমার ভুলের জন্য লজ্জিত।’

‎অভিনয় জীবনে শুধু প্রিয়াঙ্কাই নয়, বিভিন্ন জনকে কষ্ট দিয়ে থাকতে পারেন। সেজন্য সবার কাছে দুঃখ প্রকাশ করেছেন। শামীম বলেন, ‘রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে হয়ত কিছু বলেছি। আমি কথা দিচ্ছি, আমার দ্বারা আর কখনো এমন কিছু হবে না। খারাপ ব্যবহার বা খারাপ কথা পাবে না কেউ। আমার কথার মাধ্যমে যদি আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে ক্ষমা করে দেবেন আমাকে।

‎‎ওই ভিডিও বার্তায় সবশেষে তিনি বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী যাদের কাছে অভিযোগটা গেছে সবার কাছে দুঃখ প্রকাশ করছি। আপনাদের সবার কাছে কথা দিচ্ছি আমি এমনটা কখনও করব না।

‎এদিকে অভিনয় শিল্পী সংঘ এক পোস্টে জানিয়েছে, শামীম হাসান সরকার অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সদস্য সেহেতু সাংগঠনিক শৃঙ্খলা এবং শিষ্টাচার ভঙ্গ করায় অভিনেতাকে শেষবারের মতো সতর্ক করা হলো। পুনরায় এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে শামীমের সদস্যপদ গঠনতান্ত্রিক নিয়মে খারিজ করা হবে।

বিডিবিএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.