BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪


বাংলাদেশ দলের হয়ে আগের রাতে শারজাহতে ম্যাচ জয়ে ভূমিকা রেখেছিলেন মুস্তাফিজুর রহমান। এর ২৪ ঘণ্টার মাথায় নামলেন আইপিএলের মঞ্চে, দিল্লি ক্যাপিটালসের হয়ে।

গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে গেলেও মুস্তাফিজ ছিলেন নিজের চেনা ছন্দে। প্রথম দুই ওভারে মাত্র ১৩ রান খরচ করেন, পরে আরেকটি ওভারে দিলেন ১১ রান। তবে দলীয় ব্যর্থতায় দিল্লিকে হারতে হয় ১০ উইকেটের ব্যবধানে।

২০০ রানের লক্ষ্য তাড়ায় গুজরাটের ব্যাটিং শুরুটা ছিল আগ্রাসী। মাত্র তিন ওভারেই তুলে ফেলে ৪৩ রান। তখনই আক্রমণে আসেন মুস্তাফিজ।

প্রথম ওভারেই দেন মাত্র ৬ রান, কোনো বাউন্ডারি হজম না করেই। দ্বিতীয় ওভারে একটি বাউন্ডারি খেলেও রান দেন কেবল ৭। চতুর্থ ওভারে এসেও ছিলেন নিয়ন্ত্রিত, দেন ১১ রান।

মুস্তাফিজ ছাড়াও দুশমন্থ চামিরা চেষ্টা করেছেন রান চেপে ধরতে, কিন্তু কেউই সাফল্যের মুখ দেখাতে পারেননি। ওপেনার সাই সুদর্শন ৩০ বলেই তুলে নেন হাফ সেঞ্চুরি। অন্যদিকে শুভমান গিল ধীরে শুরু করলেও পরে বিধ্বংসী রূপ নেন।

সুদর্শন ফিফটির পর কুলদীপ যাদবকে ছক্কা মেরে ৫৬ বলে তুলে নেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত কোনো উইকেট না হারিয়ে ১ ওভার হাতে রেখেই জয় নিশ্চিত করে গুজরাট টাইটান্স।

বিডিবিএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.