BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে কুষ্টিয়ায় হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

বিতর্কিত নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করছে হেফাজতে ইসলাম বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার নেতা-কর্মীরা।

শুক্রবার (২৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের এন.এস.রোডের বড় বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করে পাঁচ রাস্তার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাব তৈরি করা হয়েছে, সেখানে অত্যান্ত আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই ধরনের বিতর্কিত, ইসলামবিদ্বেষী, ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাতকারী, কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক, ন্যাক্কারজনক কটাক্ষপূর্ণ প্রস্তাব দেওয়ার কারণে এই কমিশন বাতিলের দাবিও জানান তারা।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে হেফাজতে ইসলাম কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মুফতি আব্দুল হামিদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি মুফতি দেলোয়ার হোসেন, সহ-সভাপতি মাওঃ শামসুল হক, মাওঃ আব্দুর রউফ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল লতিফ খান প্রমুখ।

এ সময় সমাবেশে ৫ মে শাপলা গণহত্যা ও জুলাই গণহত্যা সহ সকল গণহত্যার বিচার, হেফাজত ইসলামের নেতাকর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে গণহত্যা বন্ধের দাবিও জানানো হয়।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.