BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক দুর্ঘটনায় স্ত্রী নিহত, স্বামী আহত

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা লাগার ঘটনায় শাকিলা আক্তার (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় তার স্বামী শাকিব গাজী (৩৮) গুরুতর আহত হন।

(২৪ মে) দুপুরে জেলার শ্রীনগর উপজেলার হাঁসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শাকিলা আক্তার মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন বলেন, ওই দম্পতি মোটরসাইকেলে ঢাকার দিকে যাচ্ছিলেন। পথে হাঁসাড়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা খায়।

এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।তিনি আরও বলেন, তাদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে স্ত্রী শাকিলা আক্তার মারা যান, স্বামী শাকিব গাজী চিকিৎসাধীন।হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, দুর্ঘটনার পর মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

বিডিবিএন২৪/আরডি

March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.