bdbangla

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারি গ্রেফতার

চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা সহ শাহারিয়ার জীবন (২৬) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

ছবি:বিডি বাংলা নিউজ ২৪

বৃহস্পতিবার (২৯ মে) বেলা সাড়ে ৩ টার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন পাঁচ রাস্তার মোড় এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা সহ তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারকৃত আসামী শাহারিয়ার জীবন কুষ্টিয়া ইবি থানাধীন সোনাইডাঙ্গা এলাকার নূর আলী মন্ডলের ছেলে।

ছবি: বিডি বাংলা নিউজ২৪

র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের অফিসিয়াল ইমেইল থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, বিপুল পরিমান মাদক সহ একজন শীর্ষ মাদক ব্যবসায়ী কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় অবস্থান করছে এমন একটি সংবাদ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পারে। এমন গোপন সংবাদের প্রেক্ষিতে র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল পাঁচ রাস্তার মোড় এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক ব্যবসায়ী শাহারিয়ার জীবনকে ২৯ হাজার ৪৭৫ পিস ইয়াবা সহ আটক করে। যার আনুমানিক বাজার মূল্য ৮৮ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা। এসময় তার কাছ থেকে , ০২টি গুড়া দুধের কৌটা ও ০৫টি আচারের প্যাকেট উদ্ধার করে র‍্যাব।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।

বিডিবিএন২৪/আরডি

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.