BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

জমেনি ‘তাণ্ডব’-এর প্রথম গান, বলছেন দর্শক

বিনোদন ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

অপেক্ষার অবসান ঘটিয়ে কোনো ঘোষণা ছাড়া অন্তর্জালে উন্মুক্ত হয়েছে ‘তাণ্ডব’ সিনেমার প্রথম গান। ‘লিচুর বাগানে’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান এবং জেফার।

ভিডিওতে বিশাল আয়োজনের সেট, শাকিব খানের লুক, উপস্থাপন দর্শক পছন্দ করলেও গান ঠিক জমে উঠেনি বলে মন্তব্য করেছেন নেটিজেনদের অনেকে। তাদের মতে, ‘কোক স্টুডিও ভার্সন দেখলাম যেন! গানের সাথে নাচের মিল খুঁজে পেলাম না।

’ কেউ কেউ আবার এও বলছেন, ‘লাগে উরাধুরার মতোও হয়নি গানটি!’ একজন মন্তব্য করেন, ‘শাকিব খান জাস্ট ওয়াও!’

এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন সাবিলা নূর। ‘লিচুর বাগানে’ গানে শাকিব খানের সঙ্গে পারফরম করতে দেখা গেছে তাকেও। তবে শাকিব খানের সঙ্গে তার রসায়নও জমেনি অনেকের মতে। কারো কারো কাছে সাবিলাকে ‘রোবট’ বলে মনে হয়েছে।

সোশ্যালে চলচ্চিত্র গ্রুপগুলোতে এমন মন্তব্যই করতে দেখা গেছে নেটিজেনদের। আরেকজন মন্তব্য করেন, ‘আমার কাছেও গানটা আশানুরূপ ভালো লাগল না।’ আবার কেউ বলছেন, ‘স্টেপ আর স্পীড কোনোটাই গানের সাথে মিলছে না। মনে হচ্ছে পিটি করছে।

আলফা আই প্রযোজিত ও রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। সিনেমাটিতে শাকিব-সাবিলা ছাড়া আরো অভিনয় করেছেন আফজাল হোসেন, জয়া আহসান, এফএস নাঈম প্রমুখ।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.