BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

টাকা ফেরত দিলেন শাকিব খান

বিনোদন ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমা নির্মাণের জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। তিন বছর পার হয়ে গেলেও সেই সিনেমার কাজ শুরু করতে পারেননি তিনি। যে কারণে চরম সমালোচনার মুখে পড়েন এই নায়ক।

সেই সমালোচনার মাঝেই অনুদানের টাকা ফিরিয়ে দিয়েছেন শাকিব খান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ১২ মে শাকিব খানকে একটি চিঠি পাঠানো হয়। নিয়ম অনুযায়ী সিনেমা নির্মাণ না করলে বা টাকা ফেরত না দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর তিনি টাকা ফেরত দিয়েছেন।

মাহবুবা ফারজানা আরও বলেন, ‘অনুদান পাওয়ার ৯ মাসের মধ্যে সিনেমা নির্মাণ সম্পন্ন করার নিয়ম রয়েছে। যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বাড়ানো যায়। কিন্তু শাকিব কোনো আবেদন করেননি। বরং দীর্ঘ সময় অনুদানের টাকা রেখেছিলেন। তাই বাধ্য হয়েই চাপের মুখে টাকা ফেরত দিলেন।

মায়া সিনেমায় শাকিব খানের বিপরীতে পূজা চেরীরর অভিনয়ের কথা শোনা গিয়েছিল।

বিডিবিএন২৪/আরডি

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.