BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ার কুমারখালীতে ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার দরবেশপুর গ্রামে ঘাস কাটার মেশিনে বিদ্যুতায়িত হয়ে অনিতা মন্ডল (৪৫) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অনিতা মন্ডল উপজেলার সদকী ইউনিয়নের দরবেশপুর গ্রামের সাধু চরণের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে গৃহস্থালির কাজে গরুর খাবারের জন্য মেশিনে ঘাস কাটতে যান অনিতা মন্ডল। এ সময় মেশিনে বিদ্যুৎ সংযোগজনিত কারণে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ছুটে গিয়ে তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

বিডিবিএন২৪/আরডি

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.