BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় ক্রেতা সেজে ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করল র‍্যাব

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা থেকে বিপন্ন প্রজাতির ছোট-বড় ৬৭টি কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৩ জুন) দুপুরে কচ্ছপগুলো বিক্রির খবর পেয়ে উপজেলার সাতবাড়িয়া বাজারে অভিযান চালায় র‍্যাব। র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধারকিত কচ্ছপগুলো ভেড়ামারা বন বিভাগের কাছে হস্তান্তর করার পর উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। বাংলাদেশের ২০১২ সালের বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতি সংরক্ষিত।

সুদীপ্ত সরকার জানান, আজ দুপুরে উপজেলার সাতবাড়িয়া বাজারে কড়িকাইট্টা প্রজাতির কচ্ছপ বিক্রির খবর পান তাঁরা। এরপর র‍্যাবের একটি দল ক্রেতা সেজে ওই বাজারে অভিযান চালায়। এ সময় ১১টি বড় ও ৫৬টি ছোট কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করা হয়। তিনি জানান, সাধারণত কড়িকাইট্টা কচ্ছপ ভারতে বেশি পাওয়া যায়। বিভিন্ন স্থান থেকে একত্র করে একই এলাকার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলো স্থানীয় বাজারে বিক্রি করছিলেন। পরে বিক্রেতার কাছ থেকে কচ্ছপগুলো উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম দৈনিক দেশবার্তা কে বলেন, ‘বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে আমরা কচ্ছপগুলোকে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করেছি।

বিডিবিএন২৪/আরডি

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.