BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

‎৩ পণ্য আমদানি নিষিদ্ধ ভারতের, বেনাপোল বন্দরে আটকা নেই কোন ট্রাক‎

বেনাপোল প্রতিনিধি,বিডি বাংলা নিউজ২৪


ভারত সীমান্তের যেকোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতা আমদানি নিষিদ্ধ করেছে প্রতিবেশি দেশ ভারত। তবে বেনাপোল স্থলবন্দরে কোন পাট বা পাটজাতীয় ট্রাক আটকা নেই বলে বন্দর সূত্রে জানা গেছে।

‎শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের মহাপরিচালক এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন। ভারত-বাংলাদেশ সীমান্তে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি হবে না। এর মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, একক শণ সুতা বা তন্তু, পাটের একক সুতা, বিøচ না করা পাটের বোনা কাপড়। যদিও এই পণ্যগুলো স্থলপথ থেকে আমদানি করা যাবে না। ভারত সরকার শুধু মুম্বাইয়ের নহাভা শেভা বন্দর দিয়ে প্রবেশের অনুমতি দিয়েছে।

‎দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর আরও জানিয়েছে, বাংলাদেশ থেকে যেসব পণ্য নেপাল ও ভুটানে যাবে, সেগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। কিন্তু এসব পণ্য পুনরায় রপ্তানি করা যাবে না।

‎এভাবে একের পর এক পণ্য আমদানি-রপ্তানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল পেট্রাপোল বন্দরে পণ্যের জোগান কমতে শুরু করেছে। এতে হতাশায় ভুগছেন বন্দর ব্যবহারকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

‎ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, পণ্য আমদানি-রপ্তানিতে একের পর এক নতুন সিদ্ধান্ত নেওয়ায় হতাশায় ভুগছেন স্থানীয় ব্যবসায়ীরা। শুক্রবার ভারতের বৈদেশিক বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব অজয় ভাদু স্বাক্ষরিত এক চিঠিতে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য স্থলবন্দর দিয়ে আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেন।

‎তিনি আরও বলেন, ভারতের অনেক ছোট ছোট আমদানিকারকরা বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য আমদানি করতো। এসব ছোট আমদানিকারকরা সমুদ্রপথে এ পণ্য আমদানিতে নিরুৎসাহিত হবেন।

‎বেনাপোল সি অ্যান্ড এফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান বলেন, বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রতিদিন অনেক পাট ও পাটজাত দ্রব্য ভারতে রপ্তানি হয়। ভারতের বাণিজ্য মন্ত্রণালয় হঠাৎ করে স্থলপথে পাট ও পাটজাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় অনেক ব্যবসায়ী ও কর্মচারীরা কাজ হারিয়ে বেকার হয়ে পড়বে। রপ্তানি বন্ধের খবরটি আগেই জেনে অনেক রপ্তানিকারক বেনাপোল বন্দরে কোন ট্রাক পাঠায়নি। ফলে এসব পণ্যের কোন ট্রাক বন্দরে আটকা নেই।

‎বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাট উৎপাদনকারী এবং কাঁচা পাট ও পাটজাত পণ্যের শীর্ষস্থানীয় রপ্তানিকারক দেশ। ভারত সামগ্রিকভাবে বৃহত্তম পাট উৎপাদনকারী হলেও, রপ্তানিতে বাংলাদেশ প্রাধান্য বিস্তার করে, যা বিশ্বব্যাপী রপ্তানির এক উল্লেখযোগ্য অংশ।

‎এর আগে চলতি বছরের মে মাসে নিজেদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। ওই সময় এই পণ্য শুধু মহারাষ্ট্রের নহভা শেভা ও কলকাতা বন্দর দিয়ে আমদানির সুযোগ রেখেছিল দেশটি।

‎বাংলাদেশ ভারতে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে। স্থলবন্দর দিয়ে এই পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেওয়ায় এই খাতে বিরূপ প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছিল।

বিডিবিএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
  • সুপারস্টার গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করলেন কামরুজ্জামান নিলু

    সুপারস্টার গ্রুপে জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করলেন কামরুজ্জামান নিলু

    বিডি বাংলা নিউজ ২৪ ডেস্ক দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী সুপারস্টার গ্রুপ (এসএসজি)-এর হোম অ্যাপ্লায়েন্স বিভাগে জেনারেল ম্যানেজার (সেলস) হিসেবে যোগদান করেছেন প্রথিতযশা বিক্রয় ও বিপণন পেশাজীবী এ.কে.এম. কামরুজ্জামান (নিলু)।ঝিনাইদহ সদর উপজেলার ইসলাম নগর (ভগবান নগর) গ্রামের ঐতিহ্যবাহী হাজী বাড়িতে জন্মগ্রহণকারী এ.কে.এম. কামরুজ্জামান (নিলু) শৈশব থেকেই মেধা, অধ্যবসায় ও নেতৃত্বগুণের পরিচয় দিয়েছেন। তিনি যশোর জেলা স্কুল…


  • জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ

    জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হলেন সাজ্জাদুল আলম পলাশ

    নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪ সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জাতীয়তাবাদী আদর্শ প্রচারের অন্যতম প্রধান ফ্রন্ট ‘জিয়া সাইবার ফোর্স (জেড সি এফ)’-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ‘যুগ্ম মহাসচিব’ পদে দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও তরুণ রাজনীতিক সাজ্জাদুল আলম পলাশ।সম্প্রতি জিয়া সাইবার ফোর্সের দপ্তর সম্পাদক ইঞ্জিঃ মোজাম্মেল হক রাজিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই আংশিক…


  • ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

    ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

    দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ৩০ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়।ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে। তবে রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্য জানানো হয়নি।ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের…


Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.