BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

‎কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার‎



‎নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪

‎কুষ্টিয়ার মোল্লাতেঘরিয়া রাজবাড়ী মহাসড়কে হোমিওপ্যাথিক কলেজের পাশে একটি গাছ থেকে অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৪৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

‎শুক্রবার (১১ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয় পথচারীরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। নিহত রফিকুল শহরের কালিশংকরপুর এলাকার দবির উদ্দিনের ছেলে। তিনি আদর্শপাড়ায় ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

‎নিহতের মা রহিমা খাতুন বলেন, গতকাল রাত ৯টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আমার ছেলেকে মেরে তার অটো নিয়ে গেছে।

‎পুলিশ জানিয়েছে, মরদেহের মুখ ও গলা গামছা দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, অটো ছিনতাইয়ের উদ্দেশ্যে রাতের কোনো একসময় রফিকুলকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থলের পাশে পাওয়া যায়নি তার চালানো অটোরিকশাটি।

‎কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ঘটনার বিষয়ে প্রাথমিকভাবে ছিনতাইয়ের বিষয়টিকেই গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

‎মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিক্ষোভে ফেটে পড়েন। তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়। 

বিডিবিএন২৪/আরডি

https://youtu.be/W1M2WN5lJbc?si=MTUdUa1vY-j_W9ht
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।


June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.