BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে চাঞ্চল্যকর টুটুল হ’ত্যা’ মামলার আসামি গ্রেফতার‎



‎নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ২৪

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে জেলার ইবি থানা এলাকায় রাতের আধারে গুলি করে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম তদন্তপ্রাপ্ত আসামি মিলন (৩৭) নামের একজনকে গ্রেফতার হয়েছে।শুক্রবার (১১ জুলাই ২০২৫) র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এর নেতৃত্বে ও র‍্যাব সদর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‍্যাবের একটি অভিযানিক দল কুষ্টিয়া জেলার সদর থানাধীন পিটিআই রোড এসপি বাংলোর সামনে হতে মিলনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মিলন ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানাধীন হরিয়ারঘাট এলাকার ফয়েজের ছেলে।

‎র‍্যাব সুত্রে জানা যায়, গত ১০ জুন রাতে কুষ্টিয়া জেলার ইবি থানাধীন মধুপুর ইটভাটা পশু বাজারের পাশে ইউসুফ সরকার(৫৮) এর ভুসি মালের দোকানের ভিতরে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ইবি থানাধীন মধুপুর এলাকার মৃত তোরাফ উদ্দিনের ছেলে আশরাফুল আলম টুটুল (৫৭) গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে আশরাফুল আলম টুটুলকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

‎উক্ত হত্যাকান্ডের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার ইবি থানায় একটি হত্যা মামলা রজু হয়, যার মামলা নং-৯, তারিখ ১২ জুন ২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ তৎসহ ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ)। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল এবং র‍্যাব সদর গোয়েন্দা শাখার সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মামলার তদন্ত প্রাপ্ত আসামী মিলনকে গ্রেফতার করে র‍্যাব। পরবর্তীতে আসামির আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার ইবি থানায় হস্তান্তর করেন র‍্যাব।

বিডিবিএন২৪/আরডি

https://youtu.be/W1M2WN5lJbc?si=MTUdUa1vY-j_W9ht
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।


January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.