BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

ছবি থেকে ভিডিও তৈরির সুবিধা আনলো গুগলের জেমিনি

তথ্য প্রযুক্তি ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪


‎ ‎‎গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট ‘জেমিনি’তে যুক্ত হলো নতুন ও অত্যাধুনিক একটি ফিচার। এবার ব্যবহারকারীরা শুধু একটি স্থিরচিত্র আপলোড করেই বানাতে পারবেন সর্বোচ্চ আট সেকেন্ডের ভিডিও তাও আবার শব্দসহ। ‘ভিও ৩’ নামে পরিচিত গুগলের উন্নত ভিডিও জেনারেশন মডেলের মাধ্যমে এই সুবিধাটি চালু করা হয়েছে। ছবির পাশাপাশি ব্যবহারকারীর দেয়া বর্ণনা ও শব্দ নির্দেশনার ভিত্তিতে এই ভিডিওগুলো তৈরি হবে।

‎গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শুধু জেমিনির ওয়েব সংস্করণে ফিচারটি ব্যবহার করা যাচ্ছে এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে গুগল এআই আলট্রা ও প্রো গ্রাহকদের জন্যই এটি উন্মুক্ত হয়েছে। তবে ভবিষ্যতে ধীরে ধীরে মোবাইল সংস্করণেও এই ফিচার চালু করা হবে।

‎জেমিনিতে ভিডিও তৈরি করতে প্রম্পট বারের ‘টুলস’ অপশনে গিয়ে ‘ভিডিও’ নির্বাচন করে ছবি আপলোড করতে হবে। এরপর ব্যবহারকারী টেক্সটের মাধ্যমে জানাতে পারবেন ছবিতে কোন অংশে কেমন গতি থাকবে, কী ধরনের শব্দ শোনা যাবে বা ব্যাকগ্রাউন্ডে কোনো সংলাপ কিংবা পরিবেশের শব্দ যুক্ত হবে কিনা।

‎তৈরি হওয়া ভিডিওগুলো ডাউনলোড করা যাবে এমপি৪ ফরম্যাটে, ১৬:৯ ল্যান্ডস্কেপ রেশিওতে এবং ৭২০পি রেজল্যুশনে। প্রতিটি ভিডিওতেই দৃশ্যমান ও অদৃশ্য ‘সিন্থআইডি’ ওয়াটারমার্ক থাকবে, যা জানিয়ে দেবে যে এটি একটি এআই দ্বারা তৈরি ভিডিও। গুগলের ভাষ্যমতে, এই ফিচারের মাধ্যমে সাধারণ চিত্রে প্রাণ যোগ করা যাবে। চিত্রশিল্পে অ্যানিমেশন যোগ, প্রকৃতির দৃশ্য চলমান করা কিংবা বিভিন্ন ধারণা বাস্তবায়নে এটি ব্যবহার করা যাবে সহজেই।

‎উল্লেখ্য, চলতি বছরের মার্চে গুগল ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ ফিল্ম টুল চালু করেছিল, যা একইভাবে ছবি থেকে ভিডিও তৈরির সুযোগ দিত। তবে এবার আলাদা কোনো প্ল্যাটফর্ম ছাড়াই জেমিনির মাধ্যমেই ব্যবহারকারীরা একই সুবিধা পাচ্ছেন। গুগল আরও জানিয়েছে, ‘ফ্লো’ ফিচারটি সম্প্রসারণের অংশ হিসেবে অতিরিক্ত ৭৫টি দেশে চালু করা হচ্ছে।

বিডিবিএন২৪/আরডি






সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.