BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

সন্ধ্যায় মিরপুরে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক , বিডি বাংলা নিউজ ২৪


‎ ‎‎আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ছয়টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে।


‎পাকিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গত মে মাসে পাকিস্তানে গিয়ে সিরিজ হারের পর ঘরের মাঠে ২০২১ সালে সবশেষ সিরিজেও পেয়েছে হারের স্বাদ।


‎২০১৬ সালের পর থেকে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। ৯ বছরের সেই জয়ের খরা কাটাতে চায় লিটন কুমারের নেতৃত্বাধীন বাংলাদেশ দল।


‎অন্যদিকে, জয়ের ধারা অব্যাহত রাখতে চায় পাকিস্তান। কারণ বাংলাদেশের বিপক্ষে ২২ ম্যাচের মধ্যে ১৯টি তেই জয় পেয়েছে সফরকারীরা।

বিডিবিএন২৪/আরডি






সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.