BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

উত্তরায় বিধ্বস্ত বিমানটি উদ্ধার করতে ব্যবহার হচ্ছে ক্রেন

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

রাজধানীর উত্তরা মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমানটি উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ভারী ক্ষমতাসম্পন্ন ক্রেন।

‎সোমবার (২১ জুলাই) দুপুরে দুর্ঘটনার পর বিকেলের দিকে বিমানটির অবশিষ্ট অংশ উদ্ধারে শুরু হয় অভিযান।

‎জানা যায়, দুপুর ১টা ১৮ মিনিটের দিকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে। কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল সমকালকে বলেন, ‘বিদ্যালয় শাখার ক্যান্টিন লাগোয়া একটি ক্লাসরুম বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে রেখেছে। কলেজ কর্তৃপক্ষকেও ঘটনাস্থলে যেতে দেওয়া হচ্ছে না।’

‎বিমান বিধ্বস্তের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। উদ্ধার তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষায় যুক্ত হয়েছে বিজিবির ২ প্লাটুন সদস্য।

‎আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল এবং মাত্র ১২ মিনিট পর এটি দুর্ঘটনার শিকার হয়ে মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

‎ফায়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের সিনিয়র স্টাফ অফিসার মো. শাহজাহান শিকদার ১৯ জনের মৃত্যুর তথ্য জানিয়েছে।




বিডিবিএন২৪/আরডি





https://youtube.com/shorts/PdKayHMMwIg?si=LbsJHm-MfGWnly0F
সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.