BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

নিজেদেরই জবাব দিতে পারছি না, নিহতদের পরিবারকে কী জবাব দেব?

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

বিমান দুর্ঘটনায় সারাদেশের মানুষ আজ হতবাক। এটি কারও ধারণার মধ্যে ছিল না। আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না। নিহতদের পরিবারকে কি জবাব দেব—এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎সোমবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

‎শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘আমার বলার কোনো ভাষা নেই। এখনও হাসপাতালে আহতরা মারা যাচ্ছে। মা-বাবা এখনও সন্তানকে খুঁজছে। আমরা সবাই আপনাদের পাশে আছি।’ গোটা জাতির কাছে দোয়া প্রার্থনা করেন তিনি।

‎প্রধান উপদেষ্টা বলেন, ‘আমরা অবশ্যই তদন্ত করব। কিন্তু দুর্ঘটনায় নিহতরা তো আর ফিরবে না।’

‎তিনি আরও বলেন, আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অযথা হাসপাতালে ভীড় করবেন না। এতে আহতদের চিকিৎসা ব্যহত হবে। এ সময় হতাহতদের জন্য দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানান তিনি।

‎তিনি বলেন, ‘আমার মতো সারা দেশের লোক আজ হতবাক। এরকম একটা কাণ্ড ঘটতে পারে, আমরা কেউ কল্পনা করিনি। কারও ধারণার মধ্যে ছিল না। কিন্তু এ অবিশ্বাস্য জিনিস আমাদেরকে হঠাৎ করে গ্রহণ করতে হলো। মাইলস্টোন কলেজে দুর্ঘটনায় হতাহত শিশুদের বাবা-মাকে কী জবাব দেবো? আমরা নিজেদেরকেই তো জবাব দিতে পারছি না। সারা জাতি হতভম্ব, বাকরুদ্ধ। শোকাহত বললে কম বলা হবে। এ দুর্ঘটনার রেশ এখনও কাটেনি।’

‎এদিকে, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়েই চলছে।

‎এ দুর্ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এদিন দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পাশাপাশি সকল সরকারি, বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

‎প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটের দিকে উত্তরার এই স্কুলটির একটি ভবনে বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট এবং তাদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজ শুরু করে। হতাহতদের নেয়া হয় হাসপাতালে। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।




বিডিবিএন২৪/আরডি





সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.