BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

এক বছরে ১৩২ কোটি টাকার স্বর্ণ, অস্ত্র ও মাদকসহ চোরাচালানি পন্য উদ্ধার করেছে ৪৭ বিজিবি ব্যাটালিয়ন কুষ্টিয়া

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) “সীমান্তের অতন্দ্র প্রহরী” হিসেবে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধসহ জাতীয় সম্পদ রক্ষায় কাজ করে যাচ্ছে।


‎ গত এক বছরে প্রায় ১শ ৩২ কোটি টাকা মূল্যের অস্ত্র, স্বর্ণ ও বিভিন্ন জাতের মাদক এবং আমদানি নিষিদ্ধ চোরাচালানী পন্য উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টায় বিভিন্ন সময় উদ্ধার ও জব্দকৃত মালামালের পরিসংখ্যান তুলে ধরে সংবাদ সম্মেলন  করেছেন বিজিবি ৪৭ ব্যাটালিয়ন।


‎এসময় লিখিত বক্তব্য তুলে ধরেন ৪৭ বিজিবি ব্যাটলিয়নের কমান্ডার লে: কর্ণেল মাহবুব মুর্শেদ। তিনি বলেন- গত এক বছরে এই ব্যাটালিয়নের অভিযানে ৫.৩২১ কেজি স্বর্নসহ ৫ জন স্বর্ণ পাচারকারী, ৬টি বিদেশী পিস্তলসহ ৭ জন, ৩টি সিঙ্গেল সুটার পিস্তল, ২টি সিংগেল শটগান, ২টি দেশি পিস্তল, ১টি দেশিয় পাইপগান, ৯টি ম্যাগাজিন এবং ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এছাড়াও ৯৩ জন চোরাকারবারীসহ ৯ হাজার ৩৭০ বোতল বিদেশী মদ, ৬৪ লিটার দেশিয় মদ, ১৫ হাজার ৪৩৩ বোতল ফেন্সিডিল, ৪৯৪.৮০৫ কেজি গাঁজা, ৪৭ হাজার ৭৬৪ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬.৪৩ কেজি হেরোইন, ১ লাখ ৫০ হাজার ৮৩৬ পিস যৌন উত্তেজক ট্যাবলেট, ৯৮ বোতল এলএসডি, ২১.৩২ কেজি কোকেন এবং ৪ কেজি ক্রিস্টাল মেথ আইস আটক করেছে। উক্ত আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানী মালামাল আটকের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে প্রায় ১২০ কোটি ৯৬ লাখ টাকা। অন্যদিকে যৌথ টাস্ক ফোর্স অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ হাজার ৪৮০ পাকেট অবৈধ বিড়ি-সিগারেট, ১ হাজার ৫৪৪ পিস বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ৮৮০ কেজি ভারতীয় বেহন্দী ও দোয়ারী জাল, ৩৮ হাজার ১৪৪ কেজি চায়না জাল, ৩০ হাজার ৯৭০ কেজি কারেন্ট জাল, ২টি অবৈধ জাল তৈরীর মেশিন এবং বিপুল পরিমান সরঞ্জামাদি উদ্ধার করা হয়, যার বাজার মূল্য প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা।


‎ কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকদব্যসহ আসামী আটক বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলেও জানালেন এই ব্যাটালিয়ন কর্মকর্তা।





বিডিবিএন২৪/আরডি





সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.