BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় শব্দদূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ও হাইড্রোলিক হর্ণ ধ্বংস‎

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

‎পরিবেশ অধিদপ্তরের “শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় আজ কুষ্টিয়া সদর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে এবং কুষ্টিয়া পুলিশ বিভাগের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনার ছবি



‎অভিযান চলাকালে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০০৬ অনুযায়ী ৩টি যানবাহনকে হাইড্রোলিক হর্ণ ব্যবহারের মাধ্যমে শব্দ দূষণের দায়ে সর্বমোট ৪,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করে ধ্বংস করা হয়।

‎এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পরিদর্শক (প্রসিকিউটর) জনাবা নাসরিন সুলতানা এবং দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি শব্দদূষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

‎পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








বিডিবিএন২৪/আরডি





সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন


August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.