BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় পুলিশের অভিযানে কালু বাহিনীর সদস্য মুকুল মেম্বার গ্রেফতার‎

নিজস্ব প্রতিবেদক, বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়া সদর উপজেলার হাটস হরিপুর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের আলোচিত মেম্বার মুকুলকে গ্রেফতার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। মঙ্গলবার (৩০ জুলাই ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তাকে গ্রেফতার করা হয়।

‎জানা যায়, মুকুল মেম্বার চরমপন্থি নেতা ও বালু মহলের অঘোষিত সম্রাট হিসেবে পরিচিত কালু বাহিনীর ঘনিষ্ঠ সহযোগী। তিনি দীর্ঘদিন ধরে হরিপুর ও পদ্মা নদী তীরবর্তী এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও অস্ত্রের মুখে সাধারন মানুষকে জিম্মি করে চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

‎বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোশাররফ হোসেন জানান, মুকুল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি হত্যা মামলার তদন্তে অভিযুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় একাধিক মামলা রয়েছে। মুকুলকে গ্রেফতারের মাধ্যমে হরিপুর এলাকার অবৈধ বালু ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

‎সূত্রে আরো জানা যায়, মুকুলের বিরুদ্ধে পাবনা, ঈশ্বরদী সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।








বিডিবিএন২৪/আরডি









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.