BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন লাগার খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।


‎শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে মার্কেটের ৫ তলায় এ আগুন লাগে। আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।


‎ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।


‎ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি। ‌ এছাড়া কেউ হতাহত হয়েছে এমন সংবাদও পাইনি। পরে বিস্তারিত জানা যাবে।


বিডিবিএন২৪/আরডি









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.