BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

বিমান দুর্ঘটনার পর সীমিত পরিসরে খুলছে মাইলস্টোন কলেজ

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

‎বিমান দুর্ঘটনার পর তৃতীয় দফায় বাড়ানো ছুটি শেষে রোববার (৩ আগস্ট) সীমিত পরিসরে খুলে দেওয়া হচ্ছে রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ক্যাম্পাস। এদিন ক্লাস বা পাঠদান কার্যক্রম চালু হবে না। শুধু মানসিক প্রশান্তি ও স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার প্রস্তুতি হিসেবে কলেজ খুলবে।

‎শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

‎তিনি বলেন, ‘বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থার উন্নয়ন ছাড়া এই মুহূর্তে আমাদের অন্য কোনো অগ্রাধিকার নেই। তাই আমরা আগামীকাল (৩ আগস্ট) সীমিত পরিসরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

‎তবে শুরুতে কোনো ধরনের পাঠদান কার্যক্রম চালু করা হবে না বলে জানান তিনি। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যেন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সে লক্ষ্যে আমরা ক্যাম্পাসে আসা-যাওয়ার ব্যবস্থা রাখছি। শিক্ষার্থীরা কলেজে এসে শিক্ষকদের সঙ্গে কুশলাদি বিনিময় করবে, বন্ধুদের সঙ্গে মানসিকভাবে স্বস্তির জায়গায় ফিরে আসার সুযোগ পাবে। এটি আমাদের প্রথম ধাপ।’

‎শাহ বুলবুল বলেন, ‘আমরা চাই, ধাপে ধাপে শিক্ষার্থীরা তাদের হারানো ছন্দে ফিরুক। আমাদের এই সংকটকালে সবচেয়ে বড় শক্তি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক সমাজের পারস্পরিক ভালোবাসা, সহানুভূতি ও মানবিকতা। শিক্ষকরা শিক্ষার্থীদের পাশে থেকে কাউন্সেলিং দিচ্ছেন, প্রয়োজনে একান্ত আলাপ করছেন।’

‎প্রসঙ্গত, গত ২১ জুলাই বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিধ্বস্ত হয়। এতে ওই প্রতিষ্ঠানের স্কুল শাখার বহু শিক্ষক-শিক্ষার্থী হতাহত ।






বিডিবিএন২৪/আরডি

https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.