BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ার ভেড়ামারায় স্বামীকে বেঁধে গৃহবধূকে গণধর্ষণ, আটক ৫

চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪

‎কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় স্বামীকে বেঁধে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (২ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাহিরচর ইউনিয়নের মসলেমপুর এলাকার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে এ নৃশংস ঘটনাটি ঘটে।

‎পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী একজন হোটেলকর্মী ছিলেন। সম্প্রতি তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়। পাওনা টাকা আনতে শনিবার রাতে স্বামীকে নিয়ে ভ্যানযোগে হোটেলে যাচ্ছিলেন তিনি। পথে মসলেমপুর এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তাদের ভ্যানের গতিরোধ করে।

‎অভিযুক্তরা স্বামী-স্ত্রীকে টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী একটি লিচু বাগানে নিয়ে যায়। সেখানে স্বামীকে বেঁধে রেখে মারধর করে এবং স্ত্রীকে একে একে চারজন পালাক্রমে ধর্ষণ করে। তাদের আর্তচিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

‎পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় স্বামী-স্ত্রী ভেড়ামারা থানায় গিয়ে ঘটনার বিস্তারিত জানান। পুলিশ রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে।

‎আটককৃতরা হলেন—মসলেমপুর এলাকার কালু প্রামানিক, ১৬ দাগ এলাকার মুর্শিদ শেখ, টিটু মন্ডল, এজাজুল এবং রুবেল আলী।

‎ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, “ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনজনের বিরুদ্ধে সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। বর্তমানে স্বামী-স্ত্রী পুলিশ হেফাজতে রয়েছেন।”

‎তবে ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে সরাসরি কোনো বক্তব্য বা আটককৃতদের ছবি সরবরাহ করা হয়নি। শুরুতে কিছুটা গোপনীয়তা বজায় রাখলেও পরবর্তীতে জেলা পুলিশ একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার বিষয়টি নিশ্চিত করে।






বিডিবিএন২৪/আরডি

https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.