BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে যাচ্ছে বিএনপি

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

‎অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রত্যাশিত ‘জুলাই ঘোষণাপত্র’ অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে।

‎মঙ্গলবার (৫ আগস্ট) বিকাল ৫টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক আনুষ্ঠানিক আয়োজনে এই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

‎অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

‎বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিনিধি দলে মহাসচিবের পাশাপাশি থাকবেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং সালাহউদ্দিন আহমেদ।’

‎এর আগে সোমবার বিকেলে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিএনপিকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানানো হয়।






বিডিবিএন২৪/আরডি

https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.