
গাজীপুর প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় পুলিশ পাঁচজনকে আটক করেছে।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের আটক করে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের পর তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত পৌনে ৮টায়, যখন সাংবাদিক তুহিন গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী তাকে ঘিরে ধরে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
মো. আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।
বিডিবিএন২৪/আরডি
https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U















