BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবা সহ এক শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবা সহ সনি (৩৭) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার হয়েছে।


‎বৃহস্পতিবার ( ১৪ আগষ্ট ২০২৫) দিবাগত রাত ১২ টার সময় “কুষ্টিয়া জেলার সদর থানাধীন এনএস রোড এবং এসবিপি রোডে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাব।


‎গ্রেফতারকৃত আসামী সনি পাবনা জেলার দোগাছী থানাধীন কুলনিয়া এলাকার আব্দুস সাত্তারের ছেলে।


‎র‍্যাব সুত্রে জানা যায়, র‍্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এর নেতৃত্বে র‍্যাবের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার সদর থানাধীন এনএস রোড এবং এসবিপি রোডে এলাকায়” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৪,৩৭৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সনিকে গ্রেফতার করে। যার আনুমানিক মূল্য ১৩,১২,৫০০/- টাকা।


‎পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করেছে র‍্যাব।








বিডিবিএন২৪/আরডি















https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.