BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

সিলেটের ডিসি হলেন ‘আলোচিত’ ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে আলোচনায় আসা মো. সারোয়ার আলম সিলেটের জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।

গত বছরের ৫ আগস্টের পর বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত থাকা এ সরকারি কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দেয়া হয়। তিনবার বঞ্চিত হওয়ার পর তিনি এ পদোন্নতি পান। বর্তমানে তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছিলেন।

২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারোয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে আলোচিত ছিলেন। র‍্যাবে দায়িত্ব পালনকালে তিন শতাধিক ভেজালবিরোধী অভিযান চালিয়ে ব্যাপক প্রশংসিত হন।

তবে পদোন্নতি বঞ্চিত হয়ে গত সরকারের আমলে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তিনি। ফেসবুকে লিখেছিলেন, ‘চাকরি জীবনে যেসব কর্মকর্তা-কর্মচারী অন্যায়, অনিয়মের বিরুদ্ধে লড়েছেন তাদের বেশিরভাগই চাকরি জীবনে পদে পদে বঞ্চিত ও নিগৃহীত হয়েছেন এবং এ দেশে অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেয়াটাই অন্যায়।’

এই ফেসবুক পোস্টকে ‘অসদাচরণ’ হিসেবে উল্লেখ করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে লঘুদণ্ড হিসেবে তিরস্কার করা হয়।

বিভিন্ন ক্লাবে ক্যাসিনোবিরোধী অভিযান চালিয়ে আলোচনায় আসেন সারোয়ার আলম। করোনা মহামারির মধ্যে কয়েকটি হাসপাতালে ভুয়া করোনা টেস্টের বিরুদ্ধে অভিযান করেও প্রশংসা পান।

সর্বশেষ সংসদ সদস্য হাজী সেলিমের বাড়িতে অভিযানে নেতৃত্ব দিয়ে আবারও আলোচনায় আসেন এই নির্বাহী হাকিম। ওই বাসা থেকে মাদক, অস্ত্র-গুলি ও অবৈধ ওয়াকিটকি উদ্ধারের পর তিনি হাজী সেলিমের ছেলে ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিমকে দেড় বছরের কারাদণ্ড দিয়েছিলেন।

বিডিবিএন২৪/আরডি


https://whatsapp.com/channel/0029VbB0X3EGzzKLkd5tA42U

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.