bdbangla

মোবাইলের ডায়াল প্যাড আগের মতো করবেন যেভাবে

ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

মোবাইলের ডায়াল প্যাড বদলে যাওয়ায় অনেকেই চিন্তিত। এর কারণ নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। তবে এ বিষয়ে ভয় পাওয়ার কিছু নেই।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর ফোন অ্যাপে নতুন পরিবর্তন এনেছে গুগল। ‘মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ’ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে ইন্টারফেস।

মেটেরিয়াল থ্রি’ এক্সপ্রেসিভ হলো গুগল ডিজাইনে করা একটি নতুন সিস্টেম, যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং ব্যবহারকারীবান্ধব করার জন্য ডিজাইন করা হয়েছে। এতে রং, গতিশীল অ্যানিমেশন, নমনীয় আকার এবং ব্যক্তিগতকরণের ওপর জোর দেওয়া হয়েছে। এতে ব্যবহারকারীদের ডিভাইসের সঙ্গে আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। এ জন্যই সবার মোবাইলের ডায়াল প্যাড বদলে গেছে। যাদের নতুন মোবাইল, তাদের সবার আগে আপডেট হয়েছে।

গুগল ফোনের এই নতুন নকশা শুধু মোবাইল অ্যাপেই সীমাবদ্ধ নয়। একই ডিজাইন এরই মধ্যে গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমেই একই ধরনের অভিজ্ঞতা থাকবে।

এ ক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীদের কিছু করণীয় রয়েছে। নিচে সেগুলো দেওয়া হলো।

* আপডেট আনইনস্টল করলে আগের মতো চলে আসছে অনেকের।

* ফোনে অচেনা কোনো অ্যাপ ডাউনলোড না করা।

* নিয়মিত সিস্টেম আপডেট চেক করা।

* নিজের মোবাইলের নিরাপত্তা নিশ্চিত করা।

* মোবাইল রিস্টার্ট দিলে ঠিক হতেও পারে।

* ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করে দেখতে পারেন।

* মোবাইল আপডেট সম্পর্কে সচেতন থাকতে হব

বিডিবিএন২৪/আরডি

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

‎

bdbanglanews24.net
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.