BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

আখতারের ওপর হামলার ঘটনায় এনসিপির নতুন কর্মসূচি

নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪

যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলা হয়েছে। এ সময় দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হেনস্তার শিকার হয়েছেন। এ ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়েছে, নিউইয়র্কে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে অন্তর্বর্তী সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল পালিত হবে।

এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা এ বিক্ষোভের আয়োজন করেছে। মঙ্গলবার বিকাল ৪টার সময় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচি পালিত হবে। এছাড়া সারাদেশে জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিলের নির্দেশনা দিয়েছে দলট

বিডিবাএন২৪/আরডি

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.