BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত

২টি যানবাহনকে ৩ হাজার টাকা জরিমানা, ৪টি হর্ন জব্দ ও ধ্বংস

‎নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪


কুষ্টিয়া সদর উপজেলায় হাইড্রোলিক হর্ন ব্যবহারকারীদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলামের নেতৃত্বে এবং কুষ্টিয়া পুলিশ বিভাগের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) ও শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬ অনুযায়ী ২টি যানবাহনকে ৩,০০০ টাকা জরিমানা করা হয় এবং ৪টি হাইড্রোলিক হর্ন জব্দ করে ধ্বংস করা হয়। এ সময় শব্দ দূষণ রোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক (প্রসিকিউটর) নাসরিন সুলতানা ও দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিডিবাএন২৪/আরডি

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.