নিউজ ডেস্ক,বিডি বাংলা নিউজ২৪
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভায় সার্ভেয়ারের হাতে হেলপারের মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার আনুমানিক সকাল ১০টার দিকে পৌরসভা কার্যালয়ে এ ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তি সহিদুল ইসলাম ওরফে কুটি গ্যাদা (হেলপার)।
নিহতের পরিবারের দাবি, বেতন সংক্রান্ত কথাকাটাকাটির একপর্যায়ে পৌরসভার সার্ভেয়ার ফিরোজ সহিদুলের ওপর চড়াও হন। তিনি সহিদুলকে কিল-ঘুষি ও লাথি মারার পাশাপাশি ধাক্কা দিয়ে ফেলে দেন এবং পরে তাকে পৌরসভার একটি কক্ষে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর সহিদুলের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী সার্ভেয়ার ফিরোজকে ধাওয়া করে।
এ বিষয়ে কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, “পৌরসভার একজন কর্মচারী নিহতের ঘটনায় তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি করেছে এবং পরিবার সহ স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
বিডিবাএন২৪/আরডি
- হরমুজ প্রণালী অবরুদ্ধউপসাগরে এখনো আটকা ৩২৫ ট্যাঙ্কারসহ ৬০০টিরও বেশি জাহাজ
- শজনে না লাজনা—চোখে একই, আসলে কতটা ভিন্ন?
- কুষ্টিয়ায় এডুকেয়ার আবাসিকে নবম শ্রেণির শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, উঠছে অবহেলার অভিযোগ
- কুষ্টিয়ায় বাংলা নববর্ষ উদযাপনে জেলা প্রশাসনের ব্যাপক প্রস্তুতি, ব্যবসায়ীদের সাথে মতবিনিময়
- কুষ্টিয়ায় সড়ক অবরোধে বিক্ষোভ: আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শিক্ষার্থীদের ক্ষোভ



