BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

বৃষ্টি উপেক্ষা করে কুষ্টিয়ায় ছাত্রদলের বিক্ষোভ‎মিছিল

চয়ন আহমেদ, কুষ্টিয়া প্রতিনিধি,বিডি বাংলা নিউজ ২৪


‎ ‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ায় জেলা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
‎গোপন তৎপরতায় দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা, শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট করা এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। 

‎সোমবার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়।  মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে সমাবেশে পরিণত হয়। দিনটিতে বৈরী আবহাওয়া থাকা সত্ত্বেও কয়েক হাজার ছাত্রদলের নেতাকর্মী অংশ নেয়।

‎বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি ও  সঞ্চালনা করেন সদস্য সচিব খন্দকার তছলিম উদ্দিন নিশাত। সমাবেশে জেলা ও উপজেলা সহ বিভিন্ন ইউনিটের ছাত্র দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

‎এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামিরুল ইসলাম জামির, যুগ্ম আহবায়ক সাদ্দাম হোসেন, মনির উদ্দিন, পিনু, মুক্তাদির রহমান, সদর উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহাগ হোসেন, সদস্য সচিব আল শাহারিয়ার মামুন, যুগ্ম কৌশিক আহমেদ সিয়াম, জেলা ছাত্র দলের নেতা সৈকত আহমেদ। কুষ্টিয়া পৌর ছাত্র দলের আহবায়ক সজল ইসলাম, সদস্য সচিব কৌশিক আহমেদ, যুগ্ম আহবায়ক সাইফ মোস্তফা সাব্বির, পল্লব, নিশান, সদস্য সংগ্রাম। সরকারি কলেজ ছাত্র দলের সভাপতি জাসির আহমেদ মসনদ, সাধারণ সম্পাদক শিমুল হোসেন, ছাত্র দলের নেতা, সাকলাইন সজিব, তুষার, সোলাইমান, আকাশ, রাহুল, নয়ন। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র দলের আহবায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হাসান পিয়াস, ছাত্র দলের নেতা আকিব বিন সোহেল, সেলিম হোসেন। কুষ্টিয়া সৈয়দ মাসুদ রুমি কলেজ ছাত্র দলের সভাপতি সিহাব, সাধারণ সম্পাদক রাহুল। কুমারখালি উপজেলা ছাত্র দলের আহবায়ক সোহানুর রহমান সোহান, সদস্য সচিব আবু কাওছার অপু। মিরপুর উপজেলা ছাত্র দলের আহবায়ক তুষার, সদস্য সচিব সাব্বির। ভেড়ামারা উপজেলা ছাত্র দলের আহবায়ক রানা আহমেদ ও পৌর ছাত্র দলের সদস্য সচিব প্রত্যাশা করিম প্রমূখ।

‎এদিকে বক্তারা বলেন, কিছু গুপ্ত সংগঠন দেশে গোপনে ষড়যন্ত্র চালাচ্ছে। তারা শিক্ষাঙ্গনে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদলের ওপর দোষ চাপানোর অপচেষ্টা করছে। তারা অভিযোগ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছরের আন্দোলনের ফলে দেশে গণঅভ্যুত্থানের পরিবেশ তৈরি হয়েছে। বিএনপি কোনো তাৎক্ষণিক দল নয়; এর শিকড় সুদৃঢ় ও ঐতিহাসিক।বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার বা তারেক রহমানকে নিয়ে কটূক্তির জবাব রাজপথেই দেওয়া হবে। ছাত্রদল কখনো বিশৃঙ্খলার রাজনীতি করে না, বরং শিক্ষার পরিবেশ ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। তারা সরকার ও সংশ্লিষ্টদের কাছে আহ্বান জানান, দেশব্যাপী সক্রিয় এই গুপ্তচক্রকে চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিডিবিএন২৪/আরডি






সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.