BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় বিদ্যুৎপৃষ্টে মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

‎কুষ্টিয়া ভেড়ামারায় বিদ্যুৎপৃষ্টে ছেলে বিপ্লব সরদারকে (৩৫) বাঁচাতে গিয়ে মা জোসনা খাতুনের (৫৫) মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৪টার সময় উপজেলার চাঁদগ্রাম চাঁদগ্রাম ইউনিয়নে ২নম্বর ওয়াডে এ ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত বিপ্লব সরদার (৩৫) ২ নং ওয়ার্ড চাঁদগ্রামের হাবিল সদ্দারের ছেলে।



‎এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় শনিবার সকালে বিপ্লব সরদার (৩৫) পাওয়ার টিলার দিযে জমি চাষ করতে চাঁদ গ্রাম মাঠে যায়। মাঠে চাষবাস সেরে পাওয়ার টিলার নিয়ে বিকালে বাড়িতে আসছিল। বাড়ির কাছে তাদের নিজস্ব মুরগির ফার্মের তার ছিরে পাওয়ার টিলারের সঙ্গে পেচিয়ে যায়। পাওয়ার টিলার চালক বিপ্লব চিৎকার করতে থাকলে ফার্মের ভেতর থেকে তার মা জোসনা খাতুন (৫৫) ছুটে আসে।



‎ছেলেকে মা বাঁচাতে গিয়ে দুজনেই বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলে মারা যায়। বাড়ির ভিতরে থাকা লোকজন ঘটনাস্থল থেকে মা ও ছেলেকে উদ্ধার করে ডাক্তারকে সংবাদ দিলে ডাক্তার এসে মা ছেলেকে মৃত্যু বলে ঘোষণা করেন। বিদ্যুৎপৃষ্ঠের মা ও ছেলের মৃত্যুর সংবাদ শুনে এলাকার আত্মীয়-স্বজনদের কান্নায় আকাশ বাতাস  ভারী হয়ে ওঠে। এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

‎ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, তাদের নিজস্ব মুরগির ফার্মে ব্যবহৃত কারেন্টের তার ছিড়ে ছেলে ও মায়ের বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে।


বিডিবিএন২৪/আরডি









সবার আগে সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন bdbanglanews24.net.আমাদের ফেসবুক পেজটি ফলো করুন BD Bangla News24, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন – BD Bangla News24 ধন্যবাদ।

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.