BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

সার্জারির মাধ্যমেই কি নিজেকে তরুণ দেখাচ্ছেন রোনালদো?

স্পোর্টস ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

বয়স ৪০ ছুঁয়েছে গত ফেব্রুয়ারিতেই। তবুও মাঠের ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে মনে হয় ২৫ বছরের টগবগে তরুণ! এমন গতিতে ছুটে চলেন যে, ২০–২২ বছরের তরুণ স্ট্রাইকারও তার কাছে হার মানে। তাই হয়তো স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা মজার ছলে লিখেছে, ‘রোনালদোর বয়সও নাকি সূক্ষ্ম ওয়াইনের মতো, যত পুরোনো, ততই উজ্জ্বল!’

রোনালদোর ফিটনেস দেখে প্রশ্ন জাগতেই পারে, ৪০ বছর বয়সেও এ রকম টানটান তারুণ্য কীভাবে সম্ভব? জীবনভর অনুশাসন, কঠোর পরিশ্রম আর নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসই কি সব। নাকি এর বাইরে আছে কোনো গোপন রহস্য?

সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন নিউইয়র্কের খ্যাতনামা প্লাস্টিক সার্জন ড. এলি লেভিন। ডেইলি মেইল-এর সাংবাদিক ইসাবেল বাল্ডউইনের সঙ্গে আলাপে লেভিন সরাসরি জানিয়ে দেন, ‘তিনি রোনালদোর চিকিৎসক নন, কিন্তু পর্যবেক্ষণে মনে হয়েছে, সিআর সেভেন শুধু শৃঙ্খলাতেই নয়, অস্ত্রোপচারের ছোঁয়াতেও তারুণ্য ধরে রেখেছেন।’

লেভিনের ধারণা, রোনালদো নাকের আকার ঠিক করতে ‘রাইনোপ্লাস্টি’ (নাকের হাড় ভেঙে নতুন আকার দেওয়ার সার্জারি) করিয়েছেন।

এছাড়া তার পেশাদার জীবনের শুরুর দিকেই দাঁতের সৌন্দর্য বৃদ্ধির জন্য অর্থোডন্টিক্স করিয়েছিলেন রোনালদো, আর দাঁত সাদা ও সোজা রাখার জন্য ব্যবহার করেছেন ভেনিয়ারও।

লেভিনের মতে, ‘শুধু তাই নয়, উপরের মাড়ির আকার কমাতেও অস্ত্রোপচার করিয়ে থাকতে পারেন এই পর্তুগিজ সুপারস্টার।’

সবমিলিয়ে লেভিনের দাবি, রোনালদোর তারুণ্যদীপ্ত চেহারা তার কঠোর অধ্যাবসায়, শৃঙ্খলার মধ্যে থাকা, নিয়ম মেনে চলা এবং নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের মাঝেই নিহিত নয়। বরং অস্ত্রোপচারের মাধ্যমেও নিজেকে আকর্ষণীয় করে রেখেছেন তিন

বিডিবিএন২৪/আরডি


সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.