BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

হঠাৎ স্মার্টফোনের ডায়ালপ্যাডের ডিজাইন বদলে গেল কেন?

ডেস্ক,বিডি বাংলা নিউজ ২৪

ব্যবহারকারীদের জন্য বড় ধরনের আপডেট এনেছে গুগল ফোন অ্যাপ। নতুন “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইনের মাধ্যমে অ্যাপটির ইন্টারফেসে এসেছে আমূল পরিবর্তন। শুধু রঙ বা বিন্যাস নয়, এবার ব্যবহারযোগ্যতা ও ব্যবহারকারীর অভিজ্ঞতায়ও আনা হয়েছে বেশ কিছু আপডেট।

দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর এবার ভার্সন ১৮৬–এর মাধ্যমে এই নতুন নকশা উন্মুক্ত করা হয়েছে বিশ্বের সব ব্যবহারকারীর জন্য।

নতুন সংস্করণে হোম স্ক্রিনে যুক্ত হয়েছে একসঙ্গে প্রিয় কন্টাক্ট (ফেভারিটস) এবং সাম্প্রতিক কল (কল হিস্ট্রি) দেখার সুবিধা। আগের মতো আলাদা আলাদা ট্যাব আর নেই। নতুন এই আপডেটে উপরের অংশে থাকবে স্টার দেওয়া কন্টাক্টগুলো আর নিচে থাকবে কল হিস্ট্রি। অর্থাৎ প্রতিটি কল আলাদা কার্ডে দেখানো হবে।

ডায়ালিং স্ক্রিনের ক্ষেত্রেও এসেছে পরিবর্তন। আগের ভাসমান কল বাটনের জায়গায় এখন সরাসরি অ্যাপেই ইনবিল্ট কীপ্যাড থাকবে। এছাড়া নম্বর লেখার প্যানেল গোলাকৃতি ও সহজবোধ্য করা হয়েছে।

কল আসার সময় এবার ব্যবহারকারীরা বেছে নিতে পারবেন দুই ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা। আঙুল দিয়ে আড়াআড়ি সোয়াইপ করে এক ট্যাপেই রিসিভ বা রিজেক্ট করার সুবিধা আনা হয়েছে এ সংস্করণে। অবশ্য ইনকামিং কল সেটিংস থেকে এই অপশন চালু বা বন্ধ করা যাবে।

কল চলার সময় স্ক্রিনে থাকা বাটনগুলোর ডিজাইন এখন ডিম্বাকৃতি (পিল-শেপ)। কল কাটার বাটনটি আগের চেয়ে বড় ও বেশি দৃশ্যমান করা হয়েছে।

তবে ডুয়াল সিম ফোনে কোন সিম থেকে কল হচ্ছে তা বোঝা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন কিছু ব্যবহারকারী।

যারা এখনো নতুন আপডেট পাননি, তারা গুগল প্লে স্টোরে গিয়ে Google Phone App–এর ভার্সন ১৮৬ ডাউনলোড করে নিতে পারেন। এতে মিলবে নতুন অভিজ্ঞতা ও ফিচার।

বিডিবিএন২৪/আরডি


সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.