BD Bangla News 24

বিডি বাংলা নিউজ ২৪ - সত্যের সন্ধানে, সবসময়।

কুষ্টিয়ায় বাজারে বাড়তি দামেই বিক্রি হচ্ছে চাল, বিপাকে সাধারণ ক্রেতারা

বার্তা প্রতিবেদক,বিডি বাংলা নিউজ ২৪

কুষ্টিয়ার বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে চাল। চালের দাম কমাতে সরকারের বিভিন্ন সংস্থার অভিযানের কোনো প্রতিফলনই নেই। এতে অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ ক্রেতাদের মাঝে। আজ (শুক্রবার, ২২ আগস্ট) কুষ্টিয়া পৌর চালবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।‎‎ব্যবসায়ীরা বলছেন, ধানের দাম বৃদ্ধি ও পরিবহন খরচসহ চাল তৈরিতে খরচ বাড়ায় বাড়তি দামেই বিক্রি হচ্ছে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। তবে হাট-বাজারে কৃষকের ধানের দাম না বাড়লেও সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে চালের দাম।

আজ চালের বাজার মিনিকেট চাল ৭৫ টাকা থেকে ৮০ টাকায়, বাসমতি ৯৫ টাকা, আটাশ ৬৫ টাকা এবং কাজললতা ৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও সবধরনের চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। ক্রেতা ও ব্যবসায়ীরা বলছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। নিয়মিত বাজার তদারকির মাধ্যমে দাম নিয়ন্ত্রণের দাবি তাদের।‎‎চালের বাজারে আসা দিনমজুর রিকশাচালক রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা দিন আনি দিন খাই। সারাদিন রিকশা চালিয়ে যা পাই, তার অর্ধেক চলে যায় শুধু চাল কিনতেই। আগে যে মিনিকেট ৬০-৬৫ টাকায় কিনতাম, এখন সেটা ৮০ টাকা। এত দামে চাল কিনে পরিবার চালানো খুবই কষ্ট হয়ে যাচ্ছে। সরকার যদি ব্যবস্থা না নেয়, তাহলে গরিব মানুষের খাওয়াই বন্ধ হয়ে যাবে।‎‎এ বিষয়ে কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, আমি মেসে থাকি। প্রতিদিন চাল-ডাল কিনে রান্না করতে হয়। কিন্তু এখন চালের দাম এত বেশি যে, মাসের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে। অভিভাবকের কাছ থেকে যে টাকাটা পাই, সেটা দিয়ে পড়াশোনা চালানোই কঠিন হয়ে যাচ্ছে। যদি চাল-ডালের দাম না কমে, তাহলে ছাত্রদের জীবনযাপন আরও কষ্টকর হয়ে পড়বে।‎

বিডিবিএন২৪/আরডি


সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

bdbanglanews24.net
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Tags :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ

BDBanglaNews is the country’s most authentic news portal.

ভারপ্রাপ্ত সম্পাদক

গোলাম জাকারিয়া

নির্বাহী সম্পাদক

ফরহাদ খান 

লিগাল এডভাইজার

এডভোকেট সুরাইয়া শান্তা

বার্তা সম্পাদক

 এস.এম.রিয়াদুল ইসলাম

যোগাযোগ

© 2025 BDBanglaNews24.net All Right Reserved.